অবরোধে ভরসা অবৈধ যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের টানা অবরোধে চুয়াডাঙ্গায় গণপরিবহনে হয়ে উঠেছে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু-নছিমন-করিমন। অবৈধ ও ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও লোকজন বাধ্য হয়ে এগুলোতে চলাচল করছে।
অবরোধ আতঙ্কে বাস-ট্রাক মালিক ও শ্রমিকেরা দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ পথেও যানবাহন চালাতে আগ্রহ দেখাচ্ছেন না। আর এ সুযোগে মহাসড়কে আলমসাধু-নছিমন-করিমন অবাধে চলাচল করছে। এমনকি এসব যানবাহন আশপাশের জেলায়ও যাচ্ছে।
করিমনের চালক টুটুল হোসেন বলেন, হরতাল-অবরোধে বাস-ট্রাক চলাচলে অনেকে বাধা পেলেও এসব যান চলাচলে তেমন সমস্যা হয় না।