অবরোধেও জগন্নাথে ক্লাস, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অশোক কুমার সাহা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কে বা কারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। তবে তাদের আটক করতে পারেনি পুলিশ।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ উপেক্ষা করে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।