ভোট ঠেকাতে অবরোধের মধ্যেই ৪৮ ঘণ্টার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে কাল শনিবার সকাল থেকে সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। গত বুধবার সকাল থেকে জোটটির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে।

আজ শুক্রবার বিকেলে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক তাঁর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে অবরোধের পাশাপাশি ওই হরতাল কর্মসূচি ঘোষণা করেন।