অবরোধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের মধ্যে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স আবার চালু করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড অংশে এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।সংগ্রাম পরিষদের আহ্বায়ক এস এম নাছির আহম্মদের সমাবেশে বলা হয়, এক মাসের মধ্যে এই কারখানা চালু না হলে আগামী ৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড অংশে অবরোধ করা হবে।বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার নিয়ন্ত্রণাধীন কারখানা চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স দীর্ঘদিন ধরে বন্ধ।