প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে ব্লগার-লেখক অনন্ত বিজয় দাশের বাসায় গিয়ে তাঁর স্বজনদের সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। গত মঙ্গলবার রাতে তিনি অনন্তদের বাসায় যান। ১২ মে খুন হন অনন্ত। ঘটনার পরপরই সিলেটের প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা তাঁর বাসায় গিয়ে সমবেদনা জানান। কিন্তু সরকারদলীয় কোনো নেতা যাননি। এমনকি অনন্ত হত্যাকাণ্ড নিয়ে কোনো কথাও বলেননি। এ বিষয়ে মিসবাহউদ্দিন বলেন, ‘বাসায় যাওয়া না-যাওয়া বিষয় নয়। সবার মতো আমরাও এমন ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত। খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার চেষ্টা থাকবে আমাদের।’ নিজস্ব প্রতিবেদক, সিলেট|