অবশেষে আটক ৩১ বাংলাদেশির তালিকা দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে চার দিন পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে আটক ৩১ বাংলাদেশির নামের তালিকা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত রোববার বিকালে বিভীষণ সীমান্তে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তালিকা হস্তান্তর করা হয়। ওই দিন সন্ধ্যায় ব্যাটালিয়ন সদর দপ্তরে ওই তালিকা এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল।
লে. কর্নেল মাহমুদুল জানান, আটকের পর থেকে তালিকা পেতে তৎপর ছিল বিজিবি। কিন্তু বারবার যোগাযোগ করার পরও এত দিন তালিকা দেয়নি বিএসএফ। তালিকা পাওয়ার পর নিশ্চিত হওয়া গেল, কারা আটক হয়েছেন।
গত মঙ্গলবার ভোররাতে ভারত থেকে গরু আনার সময় ৩১ বাংলাদেশিকে আটক করে বিএসএফের টিলাসন ফাঁড়ির সদস্যরা।
আটকের পর তাঁদের মালদা জেলার হরিপুর থানায় সোপর্দ করা হয়। ভারতের প্রচলিত আইনে তাঁদের বিচারের মুখোমুখি করা হবে।