অবশেষে ওজন পরিমাপক যন্ত্রটি সচল হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় স্থাপিত যানবাহনের ওজন পরিমাপক যন্ত্র ওভারলোড এক্সেল গতকাল সোমবার থেকে সচল হয়েছে। সকাল ১০টায় যন্ত্রটি সচল করা হয়।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। গত ৭ জুন গ্রামবাসীর হামলায় যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকে ২৪ দিন সেটি অকেজো অবস্থায় পড়ে ছিল। গতকাল সোমবার প্রথম আলোয় ‘ভাঙচুরের ২৪ দিনেও যন্ত্রটি চালু হয়নি’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়।সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, যন্ত্রটি সচল হওয়ায় গতকাল থেকেই যানবাহনের ওজন নির্ণয় করা শুরু হয়েছে।