অবশেষে কুলিয়ারচর থানার ওসিকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবশেষে বদলি করা হয়েছে। তাঁকে কুলিয়ারচর থানা থেকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কুলিয়ারচর থানায় দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল হককে বদলি করা হলে অপর পরিদর্শক মো. মুঈদ চৌধুরীকে ওসির দায়িত্ব দেওয়া হয়। বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল হক কুলিয়ারচর থানার অপর পুলিশ পরিদর্শক মো. মুঈদ চৌধুরীর কাছে তাঁর দায়িত্ব হস্তান্তর করেছেন।