অবশেষে গাইনি চিকিৎসক পেল মহেশখালীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কক্স-বাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বুধবার দুপুরে একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার ২৯ বছর ধরে পদটি শূন্য ছিল।একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য এলাকার লোকজন, বিভিন্ন মানবাধিকার সংস্থা সভা, সমাবেশ, নাগরিক সংলাপের আয়োজনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে আসছিল। এ নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘গাইনি চিকিৎসক নেই ২৯ বছর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশে গাইনি চিকিৎসকের পদে বিলকিস ফাতেমাকে নিয়োগ দেওয়া হয়।মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা সুমন সেন প্রথম আলোকে বলেন, গত বুধবার একজন গাইন চিকিৎসক যোগ দিয়েছেন।