অবশেষে গ্রাম দুটিতে বিদ্যুৎ সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার বিকল হওয়ার ২৬ দিন পর বিদ্যুৎ পেলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার দুটি গ্রামের তিন হাজার বাসিন্দা। গতকাল মঙ্গলবার ট্রান্সফরমার স্থাপনের পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। কয়েকজন গ্রামবাসী জানান, ভৈরব উপজেলার শিমুলকান্দি আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের শ্রীনগর ইউনিয়নের জাফরনগর এলাকার ট্রান্সফরমারটি গত ২৩ মে বিকল হয়। আবাসিক প্রকৌশলীর চাহিদামতো ট্রান্সফরমার মেরামতের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে ১৮ হাজার টাকা দেওয়া হয়। এর পরও সমস্যার সমাধান হচ্ছিল না। শিমুলকান্দি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আবদুর রহিম গ্রামবাসীর কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ট্রান্সফরমার পেতে একটু সময় লাগে। গতকাল প্রথম আলোয় ‘২৬ দিন ধরে দুটি গ্রাম বিদ্যুৎবিহীন, বিক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।