অবশেষে চাল পেলেনতাঁরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ১৫৭ জন দুস্থ নারী অবশেষে ভিজিডির চাল পেয়েছেন। গত শনিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাঁদের মধ্যে ১৭৬ কেজি করে চাল বিতরণ করা হয়।
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের স্থানীয় এক নেতার মধ্যে দ্বন্দ্বের কারণে ছয় মাস ধরে দুস্থ নারীরা চাল পাচ্ছিলেন না। এ নিয়ে গত ২৫ জুলাই প্রথম আলোতে ‘আ.লীগ নেতার আপত্তি/ বিপাকে ১৫৭ দুস্থ নারী’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
ভিজিডি কার্ডধারী ওই ইউনিয়নের কন্যাদাহ গ্রামের নার্গিস বেগম বলেন, ছয় মাস ধরে তাঁরা চাল পাচ্ছিলেন না।