অবশেষে ছাত্রী উত্ত্যক্তকারী অলি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে ছাত্রী উত্ত্যক্তকারী অলিকে (২২) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার মশিন্দা গ্রামে অভিযান চালিয়ে এক আত্মীয়র বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার অলির সহযোগী মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবার অভিযোগ পেয়ে পুলিশ তৎপর হয়। এখন অলির অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে পরিবারের নিরাপত্তায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে দুই দফায় উত্ত্যক্ত করার ঘটনায় বাবা প্রতিবাদ জানালে তাঁকেও মারধর করে বখাটেরা। এ ঘটনায় থানায় মামলা করেন ছাত্রীর বাবা।