অবশেষে জামায়াত নেতার দখলে থাকা যাত্রীছাউনি মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের কুলালপাড়া স্টেশন এলাকায় জামায়াতের নেতার দখলে থাকা যাত্রীছাউনিটি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘যাত্রীছাউনিতে জামায়াত নেতার ব্যবসাপ্রতিষ্ঠান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে যাত্রীছাউনিটি মুক্ত করেন।
ইউএনও প্রথম আলোকে বলেন, ‘যাত্রীছাউনিটি দখল হয়ে গেছে, সেটা আমাকে কেউ জানায়নি। পত্রিকায় সংবাদ দেখে আমি নিজে গিয়ে দখলমুক্ত করি। আবার কেউ যেন দখল করতে না পারে সে জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ মনিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।’