অবশেষে জামিন পেলেন তিনি
দেড় বছর বয়সী শিশুকন্যাসহ প্রায় চার মাস কারাগারে থাকার পর জামিন পেয়েছেন অন্তঃসত্ত্বা গৃহবধূ সাফিয়া বেগম (৩৫)। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান তাঁকে জামিন দিয়েছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিনি কারাগারে ছিলেন। সাফিয়া বেগম সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। ৭ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দুর্দশার কথা তুলে ধরে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘শিশুকন্যাসহ কারাগারে অন্তঃসত্ত্বা নারী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, র্যাবের সএকদল সদস্য গত ৭ জানুয়ারি সাফিয়া বেগমদের বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁদের ঘরের একটি কক্ষ থেকে ৭৮ বোতল ভারতীয় মদ জব্দ করেন তাঁরা। অভিযানের আগেই সাফিয়ার স্বামী রফিকুল পালিয়ে যান। পরে র্যা বের সদস্যরা তাঁকে ও তাঁর মেয়ে কবিতাকে নিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে এসে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।