অবশেষে টিকা বরাদ্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর হাসপাতালে অবশেষে কুকুরের কামড়ের প্রতিষেধক (টিকা) বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই টিকা না থাকায় রোগীদের দোকান থেকে কিনে চিকিৎসাসেবা নিতে হতো। গতকাল সোমবার ২৬৫টি ভ্যাকসিন এআরবি বরাদ্দ দেওয়া হয়। রোববার সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের দক্ষিণ উথলী গ্রামে কুকুরের কামড়ে একসঙ্গে তিন বৃদ্ধা ও এক তরুণী আহত হন। পরে সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে বিড়ম্বনায় পড়েন তাঁরা। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘কুকুরের কামড়ে আহত ৪’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।