অবশেষে টোল দিল জাপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দিন পর ভৈরব সেতুর টোলের টাকা দিয়েছে জাতীয় পার্টি। গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, লংমার্চে অংশ নেওয়া এরশাদের গাড়িবহরের ধার্য করা টোলের টাকা যোগাযোগমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব দাবি করেন, টোল প্লাজায় যানজট সৃষ্টি হওয়ায় সেই দিন টোল পরিশোধ করেননি। পরে পরিশোধ করা হবে—এই শর্তে ছেড়ে দেওয়া হয়েছিল। এইচ এম এরশাদ গত শনিবার সিলেটের উদ্দেশে ঢাকা থেকে লংমার্চ করেন এবং ফিরে আসেন রোববার। আসা-যাওয়ার সময় গাড়িবহরের টোল দেওয়া হয়নি। গত বুধবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের টোল বাবদ ৩০ হাজার ২০০ টাকা পরিশোধ করে দিয়েছিলেন। গতকাল রাতে ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে তাঁর দপ্তরে টাকা পাঠানো হয়েছে।