অবশেষে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জুনিয়র অডিটর মো. ইকবাল হোসেনকে অবশেষে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।একই সঙ্গে তাঁকে কেন চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, এ বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।গত বৃহস্পতিবার বিকেলে বোর্ডের সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়। ওই দিন থেকেই আদেশটি কার্যকর হয়েছে। গত বছরের ১৫ আগস্ট প্রথম আলোয় ‘ভাইয়ের সনদে চাকরি ২৬ বছর’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়।এ অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বোর্ড ওই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বরখাস্ত হওয়া ওই কর্মচারীর প্রকৃত নাম মো. হারুন অর রশিদ। তিনি বরখাস্তের চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।