প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে তালা লাগানো হয়েছে নগরের দুটি ডাকবাক্সে (লেটারবক্স)। সোমবার প্রথম আলোয় ‘চিঠি পড়ে না ডাকবাক্সে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে বাক্সগুলোতে তালা ঝুলতে দেখা যায়। তবে জিন্দাবাজার এলাকায় স্থাপিত বাক্সটি গতকাল বেলা সোয়া তিনটা পর্যন্ত তালাবিহীন অবস্থায় ছিল। সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো. শাহজাহান বলেন, খবর প্রকাশের পর ডাকবাক্সগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে বাক্সগুলো খোলার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।