অবশেষে দুর্গত এলাকায় সেই সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের তিন দিনের মাথায় দুর্গত এলাকায় এলেন বগুড়া-৬ আসনের জাতীয় পার্টির সাংসদ ও জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ নুরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার সকালে দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ঝড়ে নিহত চারজনের স্বজনদের হাতে ৪০ হাজার টাকার চেক তুলে দেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান।
প্রথম আলোর পক্ষ থেকে সাংসদ নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, ‘সাহায্য তো আর বগুড়ায় বসে থেকে এমনি এমনি মিলবে না। কিছু ব্যবস্থা করি। তারপর এলাকায় যাব।’ তাঁর এই বক্তব্য মঙ্গলবার প্রথম আলোয় ছাপা হয়।