অবশেষে দুর্নাম ঘুচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর এসএসসি পরীক্ষায় কোনো না কোনো বিদ্যালয়ে দু-একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়-ই। কিন্তু জিপিএ পদ্ধতি চালুর পর থেকে এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বরূপচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ না পাওয়ায় এক ধরনের দুর্নাম নিয়েই ছিল উপজেলার এই একমাত্র সরকারি বালক বিদ্যালয়টি। তবে এবার এই দুর্নাম ঘোচালেন এক পরীক্ষার্থী।গতকাল সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল প্রকাশে রাসেল আহমদ নামের এক শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।ফল প্রকাশের পর নিজের প্রতিক্রিয়ায় রাসেল আহমদ বলে, ‘আমি এগিয়ে যেতে চাই। সবাই দোয়া করবেন।’ স্বরূপচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন তালুকদার বলেন, রাসেল আহমদ অত্যন্ত দরিদ্র ঘরের মেধাবী ছাত্র। এবারই প্রথমবারের মতো জিপিএ-৫ পাওয়ার মধ্য দিয়ে রাসেল আমাদের দুর্নাম দূর করেছে।