অবশেষে দূষণমুক্ত টেকনাফ সৈকত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের সৈকতে পড়ে থাকা বিভিন্ন প্রাণীর মৃতদেহ অবশেষে পুঁতে ফেলা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পরিবেশগত সংকটাপন্ন কমিটির উদ্যোগে মৃতদেহগুলো পুঁতে ফেলা হয়।
গত বুধবার প্রথম আলোয় ‘টেকনাফ সৈকতে প্রাণীর মৃতদেহ—দুর্গন্ধে, দূষণে নাকাল পর্যটক’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
টেকনাফ ইউপি চেয়ারম্যান নুরুল আলম জানান, সৈকতে পড়ে থাকা প্রাণীর মৃতদেহগুলো পুঁতে ফেলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় পরিবেশগত সংকটাপন্ন কমিটির লোকজন সৈকতে পড়ে থাকা প্রাণীর মৃতদেহগুলো পুঁতে ফেলেছেন।