অবশেষে ধলেশ্বরীতে বালু তোলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইলের দৌলতপুরে ধলেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ সময় স্থানীয় লোকজন একটি ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
গতকাল রোববার প্রথম আলোয় ‘ওপরের নির্দেশেই বালু তোলা হচ্ছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পুলিশ জানায়, প্রায় এক মাস ধরে কেরানীগঞ্জের ক্ষমতাসীন দলের একটি প্রভাবশালী মহল অবৈধভাবে ধলেশ্বরী নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। গতকাল বেলা ১১টার দিকে ইউএনও আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজন একটি ড্রেজারে আগুন ধরিয়ে দেয়।