অবশেষে ধুয়েমুছে পরিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ অবশেষে ধুয়েমুছে ঝকঝকে করল হাসপাতালের দুটি ওয়ার্ড৷ গতকাল বুধবার প্রথম আলোয় ‘নাকে-মুখে কাপড় গুঁজে চিকিৎসা নিচ্ছেন রোগীরা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ গতকালই ওয়ার্ড দুটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে৷
মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা রোগী আকলিমা খাতুন গতকাল বিকেলে বলেন, ‘পাঁচ দিন পর আইজ বুক ভরিয়া নিকাশ নিবার পারোচি। এত দিন গোন্দোত নাক-মুখ কাপড় দিয়া ঢাকি আছনো।’
খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম আলোয় প্রকাশিত ওই সংবাদ পড়ে গতকাল সকালেই রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করেন৷ তাঁরা দুজনই ওয়ার্ড দুটি দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন কর্তৃপক্ষকে।