অবশেষে নবম-দশম শ্রেণির সিলেবাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে শিক্ষাবর্ষ শুরুর প্রায় তিন মাস পর নবম-দশম শ্রেণির বাংলা প্রথমপত্রের পাঠ্যসূচি (সিলেবাস) দিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত বৃহস্পতিবার এই সিলেবাস এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ৩০টি গদ্য ও ৩১টি কবিতা রয়েছে। এর মধ্যে ১৫টি গদ্য ও ১৫টি কবিতা ঠিক করে সিলেবাসটি দেওয়া হয়েছে।