অবশেষে নবাবগঞ্জ সেতুর সংস্কার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সদরের নবাবগঞ্জ সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার সাংসদ শাহিন মনোয়ারা হক (সংরক্ষিত আসন) আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজের উদ্বোধন করেন। স্থানীয় ব্যক্তিরা জানান, ১৯৬৩ সালে উপজেলা সদরের তুলসীগঞ্জা নদীর ওপর নবাবগঞ্জ সেতু নির্মাণ করা হয়েছিল। পাঁচ বছর আগে এই সেতুর বেশ কয়েকটি স্ল্যাবের কিছু অংশ ভেঙে যায়। চারদলীয় জোট সরকারের শেষ দিকে এই সেতুর পাশে আরেকটি সেতু নিমার্েণর জন্য সংশ্লিষ্ট বিভাগ দরপত্র আহ্বান করে। ২০০৬ সালের ৯ মার্চ তত্কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা ওই সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন। উদ্বোধনের দুই মাসের মধ্যে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। দুই বছর আগে পুরোনো সেতুটি সংস্কার করা হয়।