অবশেষে নাজবিন ভিসা পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ যুব পুরস্কারজয়ী সওগাত নাজবিন খানকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের মধ্য থেকে মাত্র চারজনকে দেওয়া হচ্ছে ‘কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০১৬’। এই চারজনের একজন ময়মনসিংহের মেয়ে সওগাত নাজবিন খান। ১৭ মার্চ কমনওয়েলথ দিবসে লন্ডনে এই পুরস্কার ঘোষণা ও সম্মাননা অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু দিল্লির ব্রিটিশ ভিসা অফিস দুই দফায় তাঁর ভিসা প্রত্যাখ্যান করে।
কমনওয়েলথ দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার ব্লেক বলেন, তাঁরা নাজবিনকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর তিনি লন্ডনে গিয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।