অবশেষে নাসিরের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি কাজী নাসিরের বিরুদ্ধে অবশেষে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। তিন বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি কাজী নাসিরকে ২০০৭ সালের ৪ ডিসেম্বর সাভার থানার পুলিশ গ্রেপ্তার করে। অথচ ২০০২ সালের ১৮ মে তিন বছর এক মাসের কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট আদালত। গ্রেপ্তার হওয়ার পরও তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা না থাকায় কারাগারে অন্তরীণ রাখা হয় তাঁকে। এর ফলে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও মুক্তি পাচ্ছিলেন না তিনি। গত ৮ জুলাই প্রথম আলোয় ‘মেয়াদ শেষেও সাজা খাটছেন এক আসামি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।