অবশেষে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ফটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৪ সালে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভের পর ১৯৮৬-তে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজিতে রূপান্তরিত হয় প্রতিষ্ঠানটি। আর ২০০৩ সালে এসে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। কিন্তু প্রতিষ্ঠার প্রায় ৫২ বছরেও প্রতিষ্ঠানটির ছিল না দৃষ্টিনন্দন কোনো ফটক। অবশেষে এ বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন একটি ফটক। গতকাল সকালে প্রধান ফটকের নির্মাণকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগ।