অবশেষে পদত্যাগ করেছেন মুহিবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে প্রশাস-নিক সব পদ থেকে পদত্যাগ করেছেন স্বাধীনতা চিকিত্সা পরিষদের (স্বাচিপ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতা মুহিবুল হাসান। তাঁর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে একাধিক প্রশাসনিক পদ দখল করে থাকাসহ আর্থিক অনিয়মের তদন্ত প্রতিবেদন সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরে জমা পড়েছে।রাজশাহী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, মুহিবুল হাসান একাই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের চারটি আবাসিক হলের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। তিনি গত সোমবার লিখিতভাবে এই দায়িত্ব থেকে অব্যাহতির জন্য কলেজের অধ্যক্ষের কাছে আবেদন করেছেন। অধ্যক্ষ এ বি এম আব্দুল হান্নান এর সত্যতা নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মুহিবুল গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সার্জারিতে এমসিপিএস ডিগ্রি নিয়ে চলতি দায়িত্বের সহকারী অধ্যাপক পদে যোগ দেন। এরপর তিনি একটি (৫ নম্বর) সার্জারি ওয়ার্ডের দায়িত্বও পান। এ ছাড়া তিনি একাধারে রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, হাসপাতাল শাখা স্বাচিপের সাধারণ সম্পাদক, বিএমএর রাজশাহী শাখার সাধারণ সম্পাদক, রামেকের টেন্ডার কমিটির স্থায়ী সদস্য এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারেরও তিনি সমন্বয়কারী। গত ১০ নভেম্বর তিনি হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) পদে যোগ দিয়ে আলোচিত হন। গত ১১ নভেম্বর নিজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে হাসপাতালের বিভিন্ন বিভাগকে তাঁর এই পদে অধিষ্ঠিত হওয়ার কথা জানান তিনি। গত জানুয়ারিতে তিনি মাস্টার অব সার্জারি (এমএস) কোর্সে ভর্তি হন। এসব বিষয়ে গত ১৪ নভেম্বর প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হলে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।যোগাযোগ করা হলে মুহিবুল হাসান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তিনি সরকারি সব পদ থেকে পদত্যাগ করেছেন। তবে সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করবেন না।