অবশেষে পানি পাচ্ছেন বন্দিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পানির সংকটে থাকা বন্দিরা অবশেষে পানি পাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বন্দিরা পানি পাচ্ছেন বলে জানান কারাধ্যক্ষ রফিকুল কাদের।
গত বুধবার প্রথম আলোয় ‘পানির হাহাকারে চট্টগ্রাম কারাগার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, ওয়াসা কর্তৃপক্ষ নষ্ট হওয়া পানির পাম্প মেরামত করেছে। এত দিন যা চিঠি দিয়েও হয়নি। বৃহস্পতিবার দুপুর থেকে বন্দিরা পানি পাচ্ছেন। তবে অপর একটি পাম্প মেরামতের কাজ শেষের দিকে। সেটি সচল হলে পানির সংকট পুরোপুরি কেটে যাবে।