অবশেষে পাল্টে যাচ্ছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহজাদপুরে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ‘সুন্দলপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পে’র নাম। শাহজাদপুর গ্রামের নাম অনুসারে এ গ্যাসক্ষেত্রের নামকরণ করা হবে। গতকাল সোমবার দুপুরে নতুন এ গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে কূপ খনন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন।জেলা প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যু ৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্উদ্দিন, বিদ্যু ৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান ড. মো. হোসেন মনসুর।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, বাপেক্স সিবিএ সভাপতি আবলু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরনবী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক।পেট্রোবাংলার চেয়ারম্যান মো. হোসেন মনসুর বলেন, শাহজাদপুরের এ গ্যাসক্ষেত্র আবিষ্কারের মধ্য দিয়ে অতি অল্প সময়ে বাপেক্স যে গ্যাসকূপ খনন করতে পারে, তা প্রমাণ করেছে।