অবশেষে পুকুরটি ভরাট না করতে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশু হাসপাতাল সড়কের পাশে প্রায় ৮৮ শতক আয়তনের সরকারি পুকুরটি (অর্পিত সম্পত্তি) ভরাট না করতে নোটিশ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে ওই নোটিশ পুকুরটির মালিক দাবিদার আবদুল আলীমকে পাঠানো হয়।এদিকে গতকাল রোববার ওই নোটিশ বাতিলের দাবি জানিয়ে আবদুল আলীম সহকারী কমিশনারের (ভূমি) কাছে পাল্টা আবেদন করেছেন।আবদুল আলীম বলেন, ‘এসি ল্যান্ড আমাকে নোটিশ দিয়ে সতর্ক করতে পারেন না। ওই পুকুরের মালিকানার পক্ষে যাবতীয় দলিল ও সুপ্রিম কোর্টের রায় আমাদের কাছে রয়েছে। তাই আমি এই বেআইনি নোটিশ বাতিলের দাবি জানিয়েছি।’ নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সিংহ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুকুরে মাটি ভরাট না করতে ওই নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।