অবশেষে পুলিশ গুঁড়িয়ে দিল জুয়ার আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে থানার পুলিশ গত বৃহস্পতিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের শেরপুর ও ফতেপুর গ্রামের ঘাঘট নদের চরের অশ্লীল নাচ ও জুয়ার আসর গুঁড়িয়ে দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
এলাকাবাসী জানায়, পীরগাছা উপজেলার সীমানা ঘেঁষে মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের শেরপুর ও ফতেপুর গ্রামের ঘাঘট নদের চরে ছয় মাস ধরে অশ্লীল নাচ ও জুয়ার আসর চলছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজু মিয়া ও হাসমত আলী যাত্রাপালার নামে এর আয়োজন করেন।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১০ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘মিঠাপুকুরে যাত্রার নামে অশ্লীল নাচ ও জুয়া’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে পুলিশ বৃহস্পতিবার আসর গুঁড়িয়ে দেয়।