অবশেষে পুলিশ দিয়ে গাছ কাটা বন্ধ করল বন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বৃক্ষনিধন বন্ধ হয়েছে। গতকাল রোববার দুপুরে সুনামগঞ্জ বন বিভাগের কর্মকর্তারা পুলিশ নিয়ে এই গাছ কাটা বন্ধ করে শ্রমিকদের যন্ত্রপাতি জব্দ করেন।এলাকাবাসীর অনেকে জানান, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে কয়েকটি সেতুর সংযোগ সড়ক নির্মাণের নামে গত এক মাসে দুই শতাধিক গাছ কাটা হয়েছে। সুনামগঞ্জ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহ্মুদুল্লাহ্ বলেন, ‘সড়ক বিভাগ সম্পূর্ণ বেআইনিভাবে ওই মহাসড়কের কয়েক কোটি টাকার গাছ কেটে ফেলে। আমরা লিখিতভাবে জানিয়েছিলাম। কিন্তু তারা গাছ কাটা বন্ধ না করায় আমরা বন্ধ করেছি। মহাসড়কে গাছ কাটা বন্ধে নিষেধাজ্ঞা চেয়ে বন বিভাগের পক্ষ থেকে সোমবার (আজ) আদালতে মামলা করা হবে।’