অবশেষে প্রবেশপত্র পেলেন ২০ ফাজিল পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী আলিয়া মাদ্রাসার ২০ ফাজিল পরীক্ষার্থী অবশেষে গতকাল বুধবার প্রবেশপত্র পেয়েছেন। আজ বৃহস্পতিবার থেকে তাঁদের ফাজিল শেষ বর্ষের পরীক্ষা শুরু হবে। ফেনী আলিয়া মাদ্রাসার ১৭৯ জন ফাজিল পরীক্ষার্থীর মধ্যে ২০ জন পরীক্ষার্থী গত ২ জুন পর্যন্ত প্রবেশপত্র পাননি। পরে গত ৪ জুন ‘২০ ফাজিল পরীক্ষার্থী প্রবেশপত্র পাননি’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। সূত্র জানায়, পত্রিকায় সংবাদ প্রকাশের পর মাদ্রাসা কর্তৃপক্ষ কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ শুরু করে। মাদ্রাসার অফিস সহকারী আনোয়ার হোসেন কুষ্টিয়া গিয়ে ওই ২০ জনের প্রবেশপত্র সংগ্রহ করে নিয়ে আসেন। অফিস সহকারী আনোয়ার হোসেন জানান, প্রবেশপত্রগুলো গতকাল বিকেলের মধ্যে পরীক্ষার্থীদের হাতে পৌঁছানো হয়েছে।