অবশেষে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদারকে অবশেষে বদলি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত মঙ্গলবার জারি করা হয়। প্রজ্ঞাপনটি গতকাল বুধবার পাওয়া যায়। প্রজ্ঞাপন থেকে জানা যায়, মহিউদ্দিনকে ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বদলি করা হয়েছে। তাঁকে আগামী ১ মার্চের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। সেই সঙ্গে বরিশাল বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে উপপরিচালক মাহবুব এলাহীকে রংপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি প্রথম আলোয় ‘অনিয়ম করে ১২৭ শিক্ষককে বদলি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুর|