বগুড়ার আদমদীঘি উপজেলার বিপি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে বিপণিবিতান (মার্কেট) নির্মাণের উদ্যোগ বন্ধ করা হয়েছে।
এলাকার জনগণের প্রতিবাদ ও ৪ আগস্ট প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালুকদার আহসানউল্লাহ বলেন, মার্কেট নির্মাণের জন্য নিয়ে আসা নির্মাণসামগ্রী বিক্রি করে দেওয়ার জন্য সভাপতি নির্দেশ দিয়েছেন।
ব্যবস্থাপনা পরিষদের সভাপতি কছিম উদ্দীন আহম্মেদের মুঠোফোনে চার-পাঁচবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
তবে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘বিপণিবিতান বন্ধের জন্য তাঁরা যে উদ্যোগ গ্রহণ করেছেন, এ জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’
্চবিদ্যালয় মাঠে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর এলাকাবাসী অনুমতি না দেওয়ার জন্য পৌরসভার মেয়রের কাছে আবেদন করেন।