অবশেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।২০০৩ সালের ৩ মার্চ ১১১ সদস্যবিশিষ্ট ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠিত হয়। ২০০৫ সালে এর মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠন করা হয়নি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরুণ ও জ্যেষ্ঠ নেতা-কর্মীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। কমিটি গঠন নিয়ে ৯ জুলাই প্রথম আলোয় ‘১১১ সদস্যের কমিটির নিয়মিত ছাত্র মাত্র একজন!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।যোগাযোগ করা হলে নতুন কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাত দিনের মধ্যে নতুন কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।’এদিকে ক্যাম্পাসে পুরোনো কমিটি বিলুপ্তির ঘটনায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে। প্রক্টর আবু হাদী নূর আলী খান বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।