অবশেষে বিদ্যালয়ের নাম বদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর শহরের এনায়েতপুর এলাকায় সরকারি জায়গায় নির্মাণাধীন প্রাথমিক বিদ্যালয়ের নাম এইচ টি ইমাম পরিবর্তন করে এনায়েতপুর আশ্রয়ণ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিদ্যালয়বিহীন এলাকায় দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের পরিচালক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন গত মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে।
গত সোমবার প্রথম আলোয় ‘সরকারি জায়গায় উপদেষ্টার নামে প্রাথমিক বিদ্যালয়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।