প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক যুগেও সম্মেলন করতে না পারায় অবশেষে কেন্দ্রের নির্দেশে সিলেট মহানগর শ্রমিক লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি করে যাবতীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রের এ নির্দেশনার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৩ সালের ২৫ মে মহানগর শ্রমিক লীগের সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদের কমিটি করা হয়েছিল। ওই কমিটি মেয়াদোত্তীর্ণ হলে কেন্দ্র থেকে একাধিকবার তাগাদা দেওয়া হয়। এরপরও সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে।