প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মাসের বেতন ও গত ঈদের বোনাস পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ৩৩৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী। গতকাল মঙ্গলবার তাঁদের এই বকেয়া পরিশোধ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা মোহামঞ্চদ আলী বকেয়া বেতন ও গত ঈদ বোনাস পেয়ে বলেন, ‘প্রথমেই ঋণের কিছু টাকা পরিশোধ করেছি।’
হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল আলম বলেন, আন্দোলন সফল হওয়ায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনের সঙ্গে আগের ঈদ বোনাসও পেয়েছেন।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, বেতন পাওয়ার আনন্দে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মুখে হাসি ফুটেছে।