অবশেষে বোর্ডের নির্দেশে তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় ছুটি দিয়ে গত শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় তিন হাজার অতিথি নিয়ে দিনভর বউভাত অনুষ্ঠান করা ও ১০ দিন ধরে প্যান্ডেল বানিয়ে রাখার ঘটনায় অবশেষে একটি তদন্ত কমিটি হয়েছে। কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে রোববার এই তদন্ত কমিটি গঠন করা হয়। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সৌমেশ কর চৌধুরীকে ওই কমিটির প্রধান করা হয়েছে। নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রবীণ নাগরিক মো. শহীদুল হক বলেন, ‘এ ঘটনায় বিদ্যালয়ের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনার অবশ্যই সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।’ কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস মুঠোফোনে বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’