অবশেষে ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ হওয়ার ১৪ মাস পর মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হয়েছে।গত সোমবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটি কার্যালয় প্রাঙ্গণে বন বিভাগ ও ইউএসএআইডির আইপ্যাক প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সহব্যবস্থাপনা কাউন্সিল ও কমিটি পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কাউন্সিল ও কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।২০০৯ সালের ডিসেম্বরে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হলে দীর্ঘদিন ধরে রহস্যজনক কারণে নতুন কমিটি গঠিত হয়নি। এ সম্পর্কে গত ২৩ মার্চ প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আগের কমিটির কিছু সদস্যের বিরুদ্ধে উদ্যানের মূল্যবান বনজ সম্পদ বিনষ্ট করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল।২৯ সদস্যবিশিষ্ট সহব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমদকে। কাউন্সিল কমিটির সভাপতি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী জানান, এবার অনেকটা বিতর্কের ঊর্ধ্বে উঠে নতুন কমিটি গঠন করা হয়েছে।