অবশেষে ভাড়া কমানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ও চরমঈনুট ঘাটের ট্রলারভাড়া গত শনিবার থেকে কমানো হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইউএনও আবদুর রশিদের বরাত দিয়ে ওই পথের ট্রলারে ৩০ টাকা এবং স্পিড বোটে ১০০ টাকা ভাড়া নির্ধারণ করে মাইকিং করা হয়েছে।কোরবানির ঈদের আগে থেকে মাত্র তিন কিলোমিটার পথ পারাপারের জন্য জনপ্রতি ট্রলারে ৬০ এবং স্পিড বোটে ১৫০ টাকা ভাড়া আদায় করা হচ্ছিল।১৩ নভেম্বর প্রথম আলোয় ‘তিন কিলোমিটারের ভাড়া ৬০ থেকে ১৫০ টাকা!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।