অবশেষে ভিজিএফের চাল বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার তিন হাজার দুস্থ মানুষের মধ্যে বিশেষ ভিজিএফ হিসেবে বরাদ্দ দেওয়া ৩০ মেট্রিক টন চাল গতকাল শনিবার বিতরণ শুরু হয়েছে। গলাচিপা পৌরসভার মেয়র আ. ওহাব খলিফা বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার তিন হাজার দুস্থ, প্রতিবন্ধী, বিধবা, বৃদ্ধ ও অসহায় পরিবারের মধ্যে বিতরণের জন্য ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সুবিধাভোগীদের তালিকা স্থানীয় সাংসদের পরামর্শক্রমে করা হয়েছে কি না, তা স্পষ্ট না হওয়ায় তালিকা অনুমোদন করা হয়নি। এ অবস্থায় ভিজিএফের চাল বিতরণের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গতকাল সকালে পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের উপস্থিতিতে চাল বিতরণ শুরু হয়। আগের তালিকা অনুসারেই চাল বিতরণ করা হচ্ছে।’গতকাল শনিবার প্রথম আলোয় ‘দুই পক্ষের দ্বন্দ্বে আটকে আছে ভিজিএফের চাল বিতরণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।