অবশেষে ভিজিডি তালিকায় অন্তর্ভুক্ত হলেন দুস্থ নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সচ্ছল পরিবারের নারীদের নাম ভিজিডি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই স্থানে দুস্থ নারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১৩ এপ্রিল প্রথম আলোয় ‘সচ্ছল পরিবারের নারীরা পাচ্ছেন ভিজিডির গম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টির তদন্ত করতে মহিলাবিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেন।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহামুদা খাতুন জানান, তদন্তে প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়ায় ২ এপ্রিল উপজেলা ভিজিডি কমিটির সভায় ২০টি ভিজিডি কার্ড বাতিলের সুপারিশ করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৫ মে সয়ার ইউনিয়নের দুজন, আলমপুর ইউনিয়নের তিনজন ও হাড়িয়ারকুটি ইউনিয়নের ১৫ জন সচ্ছল নারীর নাম বাতিল করে ২০ জন দুস্থ নারীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।: �� ব..��� �'টি অপরটি থেকে ফাঁকা হয়ে গেছে। নদে পানি বাড়লে বা স্রোত হলে এসব ব্লক একেবারে ধসে যেতে পারে। নদের তীরবর্তী বাসিন্দা রেহেনা খাতুন বলেন, ‘ডিজার (ড্রেজার) বালি কাটতি আইসি বাঁধ ভাঙইগি গেল। পানি আইসলে আমরা গরিব মানুষ কুথায় যাব?’ কুষ্টিয়া পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওবায়দুর রহমান বলেন, পরিকল্পিতভাবে গড়াই খনন না হওয়ায় মঙ্গলবাড়িয়া শহর রক্ষা বাঁধে গভীর গর্ত লক্ষ করা গেছে। এতে প্রায় ৪০ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। জুলাই মাসে নদে পানি বাড়লে শহর রক্ষা বাঁধ হুমকির মধ্যে পড়বে। গড়াই খনন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ বলেন, তিন বছর আগে জরিপ করার সময় বাঁধের ত্রুটি দেখা গিয়েছিল। ভাঙনের আশপাশে কোনো খননকাজ হয়নি। তিনি অভিযোগ করে বলেন, বাঁধ নির্মাণে ত্রুটি থাকায় ফাটল দেখা হয়েছে। বাঁধ নির্মাণের সময় গ্রোয়েনের জায়গায় নির্দিষ্ট পরিমাণ ডাম্পিং ব্লক না ফেলায় নিচ থেকে এখন ব্লক সরে যাচ্ছে; যে কারণে এখন বাঁধ ভেঙে পড়ছে। ভাঙা অংশ ছাড়াও আরও কয়েক জায়গার ব্লক এমন বিপজ্জনকভাবে আছে।

কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, শুষ্ক মৌসুমে ব্লক খসে পড়ার কোনো কারণ নেই। তবে সেখানে খননের কাজ করা হয়েছে। অপরিকল্পিতভাবে খননকাজের কারণে নদের নিচ থেকে ব্লক সরে গিয়ে ভাঙন হচ্ছে। গ্রোয়েন বাঁধের গভীরে ব্লকের পরিমাণ সঠিক ছিল বলে দাবি করেন তিনি।