অবশেষে ভিজিডি তালিকায় অন্তর্ভুক্ত হলেন দুস্থ নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সচ্ছল পরিবারের নারীদের নাম ভিজিডি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই স্থানে দুস্থ নারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।গত ১৩ এপ্রিল প্রথম আলোয় ‘সচ্ছল পরিবারের নারীরা পাচ্ছেন ভিজিডির গম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টির তদন্ত করতে মহিলাবিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেন।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহামুদা খাতুন জানান, তদন্তে প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়ায় ২ এপ্রিল উপজেলা ভিজিডি কমিটির সভায় ২০টি ভিজিডি কার্ড বাতিলের সুপারিশ করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৫ মে সয়ার ইউনিয়নের দুজন, আলমপুর ইউনিয়নের তিনজন ও হাড়িয়ারকুটি ইউনিয়নের ১৫ জন সচ্ছল নারীর নাম বাতিল করে ২০ জন দুস্থ নারীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।