অবশেষে ভেঙে দিল পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতরে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে ৮৫টি কোচের মেরামত। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঈদুল ফিতরে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে ৮৫টি কোচের মেরামত। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

একইভাবে শহরের ব্যস্ততম কাঁঠালতলা মোড়ে সড়ক দখল করে অবৈধভাবে পুলিশ ছাউনি নির্মাণকাজ শুরু হয়েছিল। তবে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমালোচনার মুখে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

বগুড়া সরকারি কলেজ সূত্রে জানা গেছে, ২০০২ সালেচারদলীয়জোট সরকার ক্ষমতায় থাকাকালে সাতমাথায় ফুটপাত সম্প্রসারণের কথা বলে কলেজের প্রাচীর ভেঙে প্রায় দুই শতক জায়গা দখলে নেয় প্রশাসন। কলেজের প্রশাসনিক শাখার সাবেক প্রধান সহকারী নিরঞ্জন চন্দ্র বলেন, তখন জায়গা দখলের বৈধতা দিতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে কলেজ প্রশাসনকে দেড় শতক জায়গা হুকুমদখলের নোটিশ পাঠানো হয়। কলেজের জায়গা সংকটের কথা জানিয়ে এর বিরুদ্ধে লিখিত আপত্তি দেওয়া হয়েছিল। কোনো আপত্তি শোনেনি কেউ।

সাতমাথায় সাতটি সড়ক এসে মিলেছে। ব্যস্ততম জায়গাটা সম্প্রসারণের জন্যই কলেজের জমিটি অধিগ্রহণ করা হয়েছিল। সেখানে সম্প্রতি পুলিশ বক্স নির্মাণ করায় জায়গাটি সংকুচিত হয়ে গেছে। বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান কয়েক দিন আগে পুলিশ বক্সটি উদ্বোধন করেন।

সরেজমিনে গত মঙ্গলবার দেখা গেছে, পুলিশ বক্সটি দুই কক্ষবিশিষ্ট। একটি কক্ষ বগুড়ার ট্রাফিক পুলিশের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যটিতে ট্রাফিক পরিদর্শক ও সার্জেন্টদের বসার ব্যবস্থা রয়েছে। ভবনের দুই পাশে ফুটপাত দখল করে আরও অন্তত ১০ হাত জায়গা টাইলস দিয়ে ঘিরে শোভাবর্ধন করা হয়েছে। এত দিন জায়গাটা পথচারীরাই ব্যবহার করত। এখন ওই স্থান দিয়ে পথচারীদের চলাচলে কষ্ট হচ্ছে।

সাতমাথার ৪০০ গজের মধ্যে ট্রাফিক পুলিশের জেলা কার্যালয়, সদর থানা ও সদর ফাঁড়ি রয়েছে। এরপরও কেন এখানে বিশ্রামকেন্দ্রের প্রয়োজন হলো? বগুড়ার ট্রাফিক পুলিশের পরিদর্শক (ট্রাফিক ও মোটরযান) বিকর্ণ কুমার চৌধুরী বলেন, সাতমাথায় সারাক্ষণ ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে। সেখানে এত দিন শৌচাগার ও বিশ্রামের কোনো ব্যবস্থা ছিল না। ফলে পৌরসভা কর্তৃপক্ষ এটি নির্মাণ করে দিয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, পাঁচ লক্ষাধিক টাকা খরচ করে পুলিশের জন্য এই বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। এই ব্যয় মেটানো হয়েছে পৌরসভার নিজস্ব তহবিল থেকে।

জানতে চাইলে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাকে প্রশ্ন না করে পুলিশ সুপারকে প্রশ্ন করেন।’

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, পুলিশের জন্য জরুরি ছিলবলেই এটা নির্মাণ করা হয়েছে।

সড়কের ওপর পুলিশ ছাউনি

এদিকে গত মঙ্গলবার শহরের কাঁঠালতলা মোড়ে সড়কের ওপর ত্রিভুজাকৃতির পুলিশ ছাউনি নির্মাণের কাজ শুরু হয়। এরপর থেকেই শহরের থানা মোড়-ফতেহ আলী সেতু সড়ক এবং কাঁঠালতলা-বড়গোলা সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

বগুড়া ট্রাফিক পুলিশের পরিদর্শক বিকর্ণ কুমার চৌধুরী বলেন, এ স্থাপনার কাজ শুরুর পর থেকেই ওই দুটি সড়কে প্রচণ্ড যানজট লেগে যায়।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস আগে এখানে ‘ময়না হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ চালু হয়। সেটি উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। হোটেলটি চালুর পর থেকেই মালিক কানাইলাল জয়সোয়াল ফুটপাত দখল করেন। ফলে থানা মোড়-ফতেহ আলী সড়কে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এখন কানাইলাল সড়কের ওপর পুলিশ ছাউনি নির্মাণ করে দিচ্ছেন। অথচ ঘটনাস্থলের ২০০ গজের মধ্যে সদর থানা এবং ফাঁড়ি রয়েছে।

হোটেল মালিক কানাইলাল জয়সোয়াল বলেন, পুলিশ সুপারের নির্দেশেই তিনি এ স্থাপনা নির্মাণ করছেন।

এদিকে এ স্থাপনা নির্মাণের বিষয়ে বগুড়া পৌরসভার কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেওয়া হয়নি। পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ায় গতকাল বুধবার স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কাঁঠালতলায় ট্রাফিক পুলিশ ছাউনিনির্মাণ করা হচ্ছে। ব্যবসায়ীরাই এটি নির্মাণ করে দিচ্ছে।’