অবশেষে মংলা বন্দরের খননকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মংলা বন্দরের পশুর চ্যানেলের খননকাজ শুরু হয়েছে। গত শুক্রবার বন্দরের জেটিতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ প্রকল্পের উদ্বোধন করেন।
গত ২৫ আগস্ট ষষ্ঠবারের মতো দরপত্র আহ্বানের পর সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি কার্যাদেশ পায়। এর আগে পাঁচবারই বাতিল করা হয়েছিল খনন প্রকল্পটি।
শুক্রবার সকাল ১০টায় খননকাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, এই খননকাজের মধ্য দিয়ে বন্দরের দীর্ঘদিনের নাব্যতা সংকট কাটবে।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ১০ বছর বন্দরের পশুর চ্যানেলে খনন না করায় জাহাজ প্রবেশ করতে পারত না।
অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, স্থানীয় সাংসদ হাবিবুন নাহার, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিনিধি ওয়াং জিয়ান, চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির বাংলাদেশের প্রতিনিধি হুয়াং দাওজুন প্রমুখ উপস্থিত ছিলেন।