অবশেষে মহেশখালীর সড়ক বাতিতে আলো জ্বলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৬ মাস পর অবশেষে গত সোমবার সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী পৌর সড়কবাতিতে আলো জ্বালানো হচ্ছে।গত বৃহস্পতিবার রাত আটটার দিকে মহেশখালী পৌরসভার ছয় কিলোমিটার সড়কবাতির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার গোরকঘাটা চৌরাস্তার মৌড়ে অনুষ্ঠিত সড়কবাতির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক।সন্ধ্যার পর থেকে পৌর এলাকার বাজারসহ বিভিন্ন অলিগলি সড়কবাতিতে আলোকিত হওয়ার পাশাপাশি স্থানীয় পৌর নাগরিকেরা চলাচল করতে গিয়ে সুবিধা পাচ্ছে। ঠিকাদারের গাফিলাতির কারণে যথাসময়ে কাজ শেষ না করায় ওই সড়কবাতি চালু করতে অন্তত ১৬ মাস বিলম্ব হয়। এ নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে পৌরসভা প্রতিষ্ঠা করার পর সড়কে কোনো বাতি লাগানো হয়নি। কিন্তু ২০১০ সালের ২ ডিসেম্বর পৌর কর্তৃপক্ষ এলাকাকে আলোকিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাতি লাগানোর কাজ শুরু করে। পরে পুরো কাজ শেষ না করে গত বছরের জানুয়ারি মাসে ঠিকাদার কাজ ফেলে চলে যান।এ নিয়ে প্রথম আলোয় গত বছরের ২৫ ডিসেম্বর সংবাদ প্রকাশিত হলে ঠিকাদার গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে পৌর সড়কবাতির পুরো কাজ শেষ করেন। গত সোমবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, পৌর এলাকায় আদালত সড়ক, মহেশখালী কলেজ সড়ক, মহেশখালী জেটি, আদর্শ উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়ক, গোরকঘাটা সিকদারপাড়া সড়ক ও হিন্দুপাড়ায় সড়কবাতিতে আলো জ্বলছে। এ কারণে এসব সড়ক দিয়ে স্থানীয় লোকজনের যাতায়াত করতে গিয়ে সুবিধা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মোহামঞ্চদ জাহাঙ্গীর হোসেন বলেন, যথাসময়ে পৌরসভা থেকে ফান্ড না পাওয়ার কারণে কার্যাদেশ অনুযায়ী কাজ শেষ করা সম্ভব হয়নি। তিনি বলেন, সড়কবাতির পুরো কাজ শেষ করে গত সোমবার সন্ধ্যা থেকে সড়কবাতিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে পরীক্ষামূলকভাবে আলো জ্বালানো হচ্ছে। এ প্রসঙ্গে মহেশখালী পৌরসভার সচিব মোহামঞ্চদ সামছুদ্দিন বলেন, প্রায় ছয় কিলোমিটারের মধ্যে ১৭০টি খুঁটিতে সড়কবাতি লাগানো হয়েছে এবং সোমবার সন্ধ্যা থেকে পরীক্ষামূলকভাবে এসব সড়কবাতিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে আলো জ্বলছে।